শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
বহুল আলোচিত তিনবিঘা করিডোর পরিদর্শন করলেন উপ- হাইকমিশনার তৌফিক হাসান

বহুল আলোচিত তিনবিঘা করিডোর পরিদর্শন করলেন উপ- হাইকমিশনার তৌফিক হাসান

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশি লোকজন চলাচল সড়কের দু’পাশে বিএসএফ কর্তৃক দেওয়াল নির্মানের অভিযোগ তদন্তে ২৪ ঘন্টার মধ্যে তিনবিঘা করিডোর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার তৌফিক হাসান। বৃহস্পতিবার বিকেল ৪ টা ৫০ মিনিটে তিনি ভারতের কলকাতা উপ-হাই কমিশন থেকে সড়ক পথে তিনবিঘা করিডোর পরিদর্শনে আসেন। এ সময় তাকে বিজিবি ও বিএসএফ’র পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মুজিব-ইন্দ্রা চুক্তি ১৯৭৪ এর শর্ত ভঙ্গ করে কোন আলোচনা ছাড়াই তিনবিঘাতে কেন সড়কের দু’পাশে দেওয়াল নির্মাণের চেষ্টা করছেন তা খতিয়ে দেখতে এবং তদন্তে এসেছেন বলে জানান তিনি।

বাংলাদেশের রংপুর ৫১ বিজিবি’র পরিচালক (সিও) লে. কর্ণেল মোহাম্মদ ঈসহাকের ফোনে কথা বলে তিনবিঘার বিষয়ে পরামর্শ করেন। দহগ্রাম আঙ্গারপোতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় লোকজনের সাথে বাংলাদেশ ভূখন্ডে কুশল বিনিময় করেন এবং ফটো সেশনে অংশ নেন। এ সময় তিনি দু’দেশের প্রশাসন ও সাধারণ জনগণকে ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করেন।

তাঁর এ সফর সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বলে জানা গেছে। প্রায় আধ ঘন্টা পর ৫ টা ২০ মিনিটে তিনি কলকাতার উদ্দেশ্যে তিনবিঘা ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com