মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ” খ” সার্কেলের সদস্যরা আজ বৃহস্পতিবার দুপুরে সান্তাহার পৌর শহরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার সাতাহার আদর্শ পাড়া হইতে ১ জন মাদক ব্যবসায়ী ও সান্তাহার কলসা হলুদ ঘর এলাকা থেকে ১ মাদক ব্যবসায়ীক, বশিপুর এলাকা থেকে ১ মাদক ব্যবসায়ী, সান্তাহার স্টেশন এর দক্ষিণ পার্শ্বে থেকে ১ মাদক সেবনকারী, সান্তাহার স্টেশন এর দক্ষিণ পার্শ্বে থেকে ১ মাদক সেবী ও সান্তাহার রেলওেয়ের দক্ষিণ পার্শ্বে এলাকা থেকে এক মাদকসেবীকে আটক করেছেন। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” খ” সার্কেল অফিস সূত্রে জানা যায়, দুপুরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ৭ দিন ও ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, দন্ডপ্রাপ্তরা হলেন, সান্তাহার সাতাহার আদর্শ পাড়ার সামসুল হকের ছেলে সাদেকুল ইসলাম সোহাগ (৩৫), কলসা হলুদ ঘর এলাকার মৃতঃ আনোয়ার উদ্দিন এর ছেলে চুন্নু (৬০), নওগাঁ নতুন সাহাপুর এলাকার মোঃ সামসুল হকের ছেলে রুবেল (২৮), নওগাঁ সদর শেখপুরা গ্রামের মৃতঃ মিরাজ মোল্লার ছেলে রুহুল আমিন (৩৫), নওগাঁ সদর শেখপুরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে শাহিদ (৩৭), সান্তাহার চা-বাগান এলাকার আঃলতিফ এর ছেলে শফিকুল ইসলাম (৪০)। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply