মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব‌রিশালে র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে চার জেলায় ব‌্যবসায়ী‌দের ‌দেড় লক্ষা‌ধিক টাকা জেল-জ‌রিমানা

ব‌রিশালে র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে চার জেলায় ব‌্যবসায়ী‌দের ‌দেড় লক্ষা‌ধিক টাকা জেল-জ‌রিমানা

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল মহানগরী, ভোলা, ঝালকাঠি এবং পিরোজপুর চার জেলায় কিছু অসাধু মিষ্টির দোকান, বেকারী, হোটেল ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর, মেয়াদ উত্তীর্ণ পঁচা বাশি খাবার, নোংরা পরিবেশে ও নিষিদ্ধ পণ্যের ব্যাবহার করে তাদের ব্যবসা পরিচালনা করে আসার অপরাধের এমন তথ্যর ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল র‌্যাবের কয়েকটি আভিযানিক দল উক্ত চারটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা জরিমানা করে এবং (এক) জন মালিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব আজ (বুধবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান অসাধু ব্যবসায়ীরা সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তাদের মিষ্টির দোকান ও হোটেলে অস্বাস্থ্যকর, মেয়াদ উত্তীর্ণ পঁচা বাশি খাবার, নোংরা পরিবেশে ও নিষিদ্ধ পণ্যের ব্যবহার করে হোটেল ব্যবসা করছে যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বিপজ্জনক।

তাদের হোটেল, বেকারী ও মিষ্টির দোকান পরিদর্শন করে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পঁচা ও বাশি খাবার পাওয়া যায়। উক্ত মিষ্টি দোকানদার ও হোটেল ব্যবসায়ীরা পঁচা বাশি খাবার রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং মোবাইল কোর্টের সামনে তারা দোষ স্বীকার করে। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটগণ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকার ৫ জন ব্যবসায়ীকে (আশি হাজার) টাকা জরিমানা, ভোলা জেলার সদর থানায় ৩ জন ব্যবসায়ীকে ৪৫ হাজার) টাকা জরিমানা এবং ১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে ঝালকাঠি জেলার সদর থানায় ৬ জন ব্যবসায়ীকে ১৯, হাজার) টাকা জারিমানা এবং পিরোজপুর জেলায় সদর থানা ৬ জন ব্যবসায়ীকে ২৩, হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। পরবর্তীতে এরূপ অবৈধ কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় স্থানীয় লোকজন র‌্যাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে র‌্যাব বরিশাল অফিস জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com