শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুর সীমান্তে ২৫ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক

দুর্গাপুর সীমান্তে ২৫ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক

আল নোমান শান্ত,
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভরতপুর ও উত্তর বারমারী এলাকায় মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ২৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে। (বুধবার) দুপুর দেড়টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে কর্ণেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সমন্বয়ে ১৩ সদস্যের একটি টিম গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভরতপুর ও বারমারী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভরতপুর ও বারমারী এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌঁড়ে সীমান্ত এলাকায় পালিয়ে যায়। আটককৃত শাড়ীর সিজার মূল্য ২৫ লক্ষ ১১ হাজার টাকা। আটককৃত এ সকল মালামাল বুধবার দুপুরে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com