শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সীতাকুণ্ডে নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

সীতাকুণ্ডে নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

প্রতিনিধি, সীতাকুণ্ডঃ


চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ফৌজদারহাঁট উপকূলীয় এলাকায় ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-পুরুষ ও শিশুসহ ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে এসে রোহিঙ্গাদের আটক করে। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু ছিল। পরে তাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে ফাঁড়ির সদস্যরা। এরপরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ জানান, আজ (বুধবার) সকাল ১১ টার দিকে অজ্ঞাত কিছু লোকজন বোটে করে আসতে দেখে তাদেরকে সন্দেহ হয় স্থানীয়দের। মেম্বার বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা নোয়াখালী ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে নৌকা যোগে কক্সবাজার উদ্দ্যেশে যাওয়ার জন্য এসেছে বলে তারা জানায়। তিনি আরোও বলেন, এ বিষযটি ইউএনও, সীতাকুণ্ড থানাকে অবহিত করি এবং প্রশাসনের হাতে হস্তান্তর করেছেন বলে তিনি জানান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সলিমপুর চেয়ারম্যান ফোনে জানান ওই এলাকায় একদল রোহিঙ্গা আটক করা হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্তলে পুলিশ পাঠিয়েছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com