শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কোটি টাকার মাদকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৫

কোটি টাকার মাদকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৫


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী


রাজশাহী মহানগরীর ঔষধ ফার্মেসী থেকে কোটি টাকার মাদকসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে সিপিএসসি, র‌্যাব-৫ এর নিয়মিত অভিযানে। আটকৃত ব্যাক্তিদের বিজ্ঞ আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গতকাল সোমবার রাত অনুমান ১০টার সময় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর বাজারস্থ মডেল মেডিসিন মার্কেটের একটি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মেসার্স মনোয়ারা ফার্মেসীতে অপারেশন পরিচালনা করে ০১ কেজি ২৯০ গ্রাম হেরোইন, যৌন উত্তেজক ঔষধ এবং বিক্রয় নিষিধ্য কিছু ঔষধ জব্দসহ ৩জনকে আটক করে র‌্যাব-৫।
আটককৃত হলো মহানগর রাজপাড়া থানা এলাকার কাজিহাটা লক্ষীপুর (ওয়ার্ড-০৮) মোফাজ্জাল হোসেনের ছেলে মোঃ আঃ সাত্তার (৬৫), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানাধীন টুটপাড়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে মোঃ আখিনুর শেখ (৩০) এবং মোঃ ফারহান আদিল (১৯), সে বগুড়া জেলার গাবতলী থানাধীন বাইগুনি বাওইটোনা গ্রামের মোঃ ডাবলু মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট (সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মাদক) ও বর্ণিত যৌন উত্তেজক ক্যাপসুল অবৈধভাবে গোপনে সংগ্রহ করে উক্ত মনোয়ারা ফার্মেসীর ভিতরে বিশেষ কায়দায় সংরক্ষণ করিয়া মাদক হিসাবে এলাকার মাদক সেবীদের নিকট গোপনে বিক্রয় করে বলিয়া প্রকাশ করে। উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৯ (ক)/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com