শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লার লাকসামে মাদকসহ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আটক

কুমিল্লার লাকসামে মাদকসহ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আটক

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার লাকসামের কোমারডোগা ও চিকনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, বিয়ার, গাঁজা, নগদ টাকা এবং সিসি ক্যামেরাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃত একজন লাকসাম পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক।

সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চিকনিয়া, মুদাফফারগঞ্জ মোঃ শাখাওয়াত হোসেনের কাছ থেকে নয়শ পিস ইয়াবা, ১৩ ক্যান বিয়ার ও মাদক বিক্রির এক লক্ষ ৮০ হাজার ২০০ টাকাসহ আটক করা হয়। অপর অভিযানে কোমারডোগা থেকে আবুল বাশার নামে একজনকে ২০ পিস ইয়াবা, পাঁচশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় মাদক বিক্রির জন্য ব্যবহৃত সিসি ক্যামেরাটি জব্দ করা হয়।

সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান আরো জানান, আসামী আবুল বাশার লাকসাম পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক। অভিযানকালে তিনি নানাভাবে ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন এবং তল্লাশী কাজে বাধা দিচ্ছেলেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর পরিদর্শক মোঃ মাহবুবুল আলম ভুঞা, এসআই রূপন পালসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com