সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুনামগঞ্জ সীমান্তে ইয়াবাসহ ১জনকে আটক করেছে বিজিবি

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবাসহ ১জনকে আটক করেছে বিজিবি


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)। আটককৃত চোরাকারবারীর নাম মোঃ নুরুল হক(২৪)। সে তাহিরপুর উপজেলার মোদেরগাও গ্রামের মোঃ সোবহানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ সকাল ১১টায় লাউরগড় বিওপির হাবিলদার মোঃ রুহুল আমিন (নাম্বার-৫২০৯৯) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঁঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থান হতে ০৭ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি মোটর সাইকেলসহ তাকে আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য (ইয়াবা-২,১০০/-+মোটর সাইকেল-১,৮০,০০০/-)= ১,৮২,১০০/-টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তসলিম এহসান পিএসসি ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com