শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও বিয়ার উদ্ধারসহ আটক-১

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও বিয়ার উদ্ধারসহ আটক-১

এফ.করিম, উখিয়া থেকে।

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‍্যাব-১৫ অভিযান পরিচালনা করে ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ারসহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।

৪ সেপ্টেম্বর (শনিবার) বিকালের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত রোহিঙ্গা মাদক কারবারি হল, ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের জহির আহাম্মদের পুত্র সৈয়দুল আমিন (১৬)।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারী উখিয়ার বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী জহির আহম্মদের বাড়ির সামনে ইয়াবা ট্যাবলেট ও বিয়ার দেশের বিভিন্ন জায়গায় পাচারের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকষ দল ঐ স্থানে পৌছলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে ১ জনকে আটক করতে সক্ষম হলে ও অপর ০২ জন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত রোহিঙ্গাকে সাথে নিয়ে তার বসত ঘর তল্লাশী করে সর্বমোট ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

আটককৃত রোহিঙ্গাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে আর পলাতক রোহিঙ্গা মাদক কারবারিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com