শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নওগাঁর মহাদেবপুরে হেরোইন বিক্রির ৩ লাখ টাকাসহ দম্পতি গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরে হেরোইন বিক্রির ৩ লাখ টাকাসহ দম্পতি গ্রেফতার

কাজী সামছুজ্জোহা মিলন,
মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
৪ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ২০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ৩ লাখ ৬ হাজার ১৬০ টাকাসহ ডুয়েল-মেরিনা দম্পতিকে গ্রেফতার করেছে।

আটক জাকির হোসেন জুয়েল ওরফে ডুয়েল (৩০) উপজেলা সদরের লিচুবাগান পূর্বপাড়ার আশরাফুল ইসলামের ছেলে ও তার স্ত্রী মেরিনা আকতার (২৬) দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকের আরও ৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শুক্রবার ৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টায় তার নেতৃত্বে এসআই এমদাদ হোসেন, এসআই রায়হান আলম, এসআই জাহাঙ্গীর আলম, এসআই শাহজাহান আলী, এএসআই মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ ডুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ওই দম্পতিকে আটক করেন।

এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট দিবাগত রাতে এই এলাকা থেকে নাদিরা আকতার নামে আরও এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শনিবার ৪ সেপ্টেম্বর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com