রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে আ.লীগের দুই নেতা ১৭ মামলায় শ্রীঘরে

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই নেতা ১৭ মামলায় শ্রীঘরে


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালী জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইউনিয়ন আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান আরিফ (৫০) চরকাঁকড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক। সে কাদের মির্জার প্রতিপক্ষ হিসেবে পরিচিত এবং একই ইউনিয়নের মৃত খলিলুর রহমানের ছেলে। অপরদিকে, নিজাম উদ্দিন বাদল (৪২) কাদের মির্জা ঘোষিত চরকাঁকড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বিজয়নগর এলাকার মৃত আব্দুল রেজ্জাকের ছেলে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আটককৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চরজব্বর উপজেরার চরবাটা গ্রামের সাহেবের বোনের বাড়িতে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয় নগর এলাকা থেকে আ.লীগ নেতা বাদলকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো.রবিউল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাদলের বিরুদ্ধে ৯- আরিফের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com