মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
গাইবান্ধার সুন্দরগঞ্জে কাজী সাখাওয়াত হোসেন গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে কাজী সাখাওয়াত হোসেন গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার ভুরারঘাট এম.ইউ বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার চাকুরিচ‍্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সুন্দরগঞ্জ পৌরসভার নিকাহ্ রেজিষ্টার (কাজী) সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুরারঘাট এম.ইউ বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গাছ কাটার অপরাধে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ব্র্যাক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে কাজী সাখাওয়াত হোসেনকে চাকুরিচুত্য করা হয়।
এবং এ বছরের ২৩ আগস্ট এমপিও থেকে তার নাম স্থায়ীভাবে কর্তন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, সম্প্রতি বেআইনিভাবে কাজী সাখাওয়াত হোসেন মাদ্রাসার ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইউক্লিপটাস গাছ কর্তন করে।
এ নিয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন গত বুধবার রাতে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে কাজী সাখাওয়াত হোসেনের স্ত্রী জানান, কোন তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করা হয়েছে। প্রতিষ্ঠানের গাছ নয়, ব্যক্তি মালিকানা গাছ কর্তন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com