বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ৩১ টি পাসপোর্টসহ আটক ৩

বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ৩১ টি পাসপোর্টসহ আটক ৩

শার্শা ( যশোর) প্রতিনিধিঃ


যশোরের বেনাপোল দিয়েছে ভারতে পাচারের সময় ৩১টি বাংলাদেশী পাসপোর্টসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার বিকালে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো শার্শা উপজেলার বাগআঁচড়ার বাগুড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাওন হোসেন জীবন (৩০), বাগআঁচড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আনিছুর রহমান(৪১) ও ঝিকরগাছা থানার শংকরপুর গ্রামের ফাজের আলীর ছেলে আব্দুস সায়েদ তুষার (৪১)।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় বাংলাদেশ থেকে বিপুল পরিমান পাসপোর্ট নিয়ে একটি পাচারকারী চক্র ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টহল দল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেন। বিকাল ৫টার দিকে তিনজন লোককে পিঠে ব্যাগ নিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ঘোরাঘুরি করতে দেখে তাদের উপর সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে তাদের ব্যাগ তল্লাশি করে শাওন হোসেন জীবনের ব্যাগ থেকে ৭টি, সায়েদ তুষারের ব্যাগ থেকে ১৩টি পাসপোর্ট এবং আনিছুর রহমানের ব্যাগ থেকে ১১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com