বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ?
উখিয়ায় অসহায়দের নগদ অর্থ দিলেন ডাব্লিউ এফ পি

উখিয়ায় অসহায়দের নগদ অর্থ দিলেন ডাব্লিউ এফ পি

এফ.করিম,উখিয়া(কক্সবাজার) থেকে।

কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউনিয়নের ১৬৫ টি অসহায় পরিবারকে ডাব্লিউ এফ পি’র অর্থায়নে,ওয়াল্ড ফুড ও রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) এর সহযোগিতায় নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৬৫ জন দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ পূর্বক এ কার্যক্রমের উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন,স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ সোহেল বিএ, সাবেক ছাত্রনেতা ওমর খান, কন্ট্রাক্টর মফিজ উদ্দিন ও সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নগদ অর্থ বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ এবং পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী হোষ্ট কমিউনিটির দরিদ্র জনগোষ্টির জন্য এ ধরনের আর্থিক সহায়তার মত প্রকল্প হাতে নেয়ায় ডাব্লিউ এফ ফি ও রিক এনজিও সংস্থার ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com