সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় পরিবহনের চাঁদাবাজির অভিযোগে সদর দক্ষিন, চান্দিনা ও দেবীদ্বার থেকে পরিবহনে চাঁদাবাজ চক্রের ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৩০ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর বুধবার সকাল পর্যš Íঅভিযান চালিয়ে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা এলাকায় থেকে পরিবহনের চাঁদাবাজ চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্্েরফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর দক্ষিনের শাকতলা গ্রামের মৃতঃ ওহিদ মিয়া এর ছেলে মোঃ আকাশ (১৯), রায়পুর গ্রামের মৃত আলী আজম এর ছেলে মোঃ আব্দুল হক (২৭), কালিকিংকনপুর গ্রামের মৃতঃ মোসলেম মিয়ার ছেলে মোঃ ইউনুছ আরিফ (২৭), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃতঃ মেহের আলী এর ছেলে মোঃ আব্দুল আলী (৩২), কুমিল্লা সদরের গোবিন্দপুর গ্রামের পরদেশ আহম্মেদ ভূইয়া এর ছেলে মোঃ তৌফিকুর রহমান মারুফ (১৯), মুরাদনগর উপজেলার মোঃ মনির হোসেন এর ছেলে মোঃ নুরুল ইসলাম (২১)। এসময় তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ৬০টি ভূয়া রশিদসহ চাঁদা আদায়ের নগদ ২২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

অপর অভিযানে কুমিল্ল¬া জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় থেকে পরিবহনের চাঁদাবাজীর অভিযোগে ২ ুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চান্দিনা থানার নাওতলা গ্রামের মৃতঃ শহিদুল ইসলাম এর ছেলে মোঃ আব্দুল হক (৪২) ও মৃতঃ রেনু মিয়া এর ছেলে মোঃ রবিউল্লা (৪০)। এসময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের নগদ পাঁচ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

আরেক অভিযানে কুমিল্ল¬া জেলার দেবীদ্বার উপজেলার বাগুর বাজার এলাকায় অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের সদস্য বুড়িচং উপজেলার নয়কামতা গ্রামের মৃত সুলতান আহম্মেদ এর ছেলে মোঃ রবিউল আলম (৪৫) কে গ্রেফতার করা হয়। এসময়ে তার নিকট থেকে চাঁদা আদায়ের ৭০টি ভূয়া রশিদসহ চাঁদা আদায়ের নগদ তিন হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন যাবৎ সাধারন পরিবহন চালকদেরভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।এ বিষয়ে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। পরিবহন চাঁদাবাজমুক্ত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com