শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভোলার লালমোহনে চুরি করা মোটরসাইকেলসহ ৩ জন আটক

ভোলার লালমোহনে চুরি করা মোটরসাইকেলসহ ৩ জন আটক

গাজী তাহের লিটন, ভোলা:

ভোলার লালমোহনে চুরি হওয়া আরটিআর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ করেছে পুলিশ। একই সাথে চুরির ঘটনায় জড়িত চোর সিন্ডিকেটের তিনজনকেও গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে লালমোহন পৌরশহর ও পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে চোরচক্রকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন পৌর ১নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (১৯), কালমা ইউনিয়ন ৭নং ওয়ার্ড নতুন বাজার এলাকার মৃত ইমতাজের ছেলে মোহাম্মদ ফরহাদ (১৯) ও চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আলীগাঁওয়ের আব্দুল শহীদ সরদারের ছেলে তহিদুল ইসলাম জিকু (৩০)। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সদস্য ও এলাকার মোটরসাইকেল চোরচক্রের সিন্ডিকেট বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, লালমোহন পৌর ৬নং ওয়ার্ডের ভাড়া বাসায় থাকতেন বাগেরহাট থানার বাসিন্দা সৌরভ। গত ১৬ আগস্ট দিবাগত রাতের কোনও এক সময়ে তার লালমোহনস্থ ভাড়া বাসা থেকে ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়।

এ নিয়ে অজ্ঞাতদের আসামী করে লালমোহন থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লালমোহন পৌর এলাকা থেকে রাকিব ও ফরহাদ কে গ্রেফতার করেন থানার এসআই মো. মাসুদ খান।

পরে ধৃতদের দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মুখারবান্দা বাজার থেকে মোটরসাইকেলসহ তহিদুল ইসলাম জিকুকে গ্রেফতার করা হয়।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ সত্যতা নিশ্চিত করে বাংলার জমিন কে বলেন, এ ঘটনায় আটকৃতদের তথ্য মতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যদেরকেও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এদিকে পুলিশের ভূমিকায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।অচিরেই মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সবাইকে আটক করতে পারবে বলে স্থানীয় জনগণ মনে করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com