সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধায় ১৬ চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দুদকের

গাইবান্ধায় ১৬ চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দুদকের

শেখ মো : আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

জাল কাগজপত্র তৈরি করে সরকারী চাউল  আত্মসাতের অভিযোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়নের   চেয়ারম্যান ব‍্যতিত ১৬ জন চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরসহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক মামলা গুলোর বিষয়ে নিশ্চিত করেছেন।দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো: হোসাইন শরীফ বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, ১নং কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম (রফিক), ৩ নং শাখাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাজুল ইসলাম, ৪ নং রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আলম, ৬ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. র. ম. শরিফুল ইসলাম জজ, ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ৮নং নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম, ১০ নং রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শাহদাত হোসেন, ১১নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, ১২ নং গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুর রশিদ রিপন  ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, ১৪ নং কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ১৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মণ্ডল, ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান( বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ), ১৭ নং শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন শামীম ও গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাপী বেগম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com