বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ?
গাইবান্ধায় নাইট কোচে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার

গাইবান্ধায় নাইট কোচে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার

শেখ মো : আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

ঢাকা-রংপুর মহাসড়কে চলন্ত নৈশকোচ ডিপজল এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের মমতাজ আলীর ছেলে পাপুল মিয়া (২৯) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৮)।

সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সেরাজুল হক বাংলাদেশ বুলেটিন২৪কে জানান, সোমবার (২৩ আগস্ট) রাতে পলাশবাড়ী থানা পুলিশের সহায়তায় পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রাম থেকে পাপুল মিয়াকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে ।
অপরদিকে গত শুক্রবার (২০ আগস্ট) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে অভিযান চালিয়ে পীরগঞ্জ থানার পুলিশের সহায়তায় মেহেদী হাসান (২৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য যে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ডিপজল এন্টারপ্রাইজের বাসটি বৃহস্পতিবার রাত ৩টার দিকে বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় থেমে যায় ।
এ সময় ৪ জন ব্যক্তি সেই বাসে ওঠে।
পরে তারা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটির নিয়ন্ত্রণ নেয়।
এরপর চলন্ত বাসে প্রায় এক ঘণ্টা ডাকাতিকালে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের একবারপুর ৩২ মাইল নামক এলাকায় নেমে যায়।
এ ঘটনায় ওইদিন বিকালে বাসের এক যাত্রী থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com