মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় গ্যাস বন্ধে বিপাকে নগরবাসী

কুমিল্লায় গ্যাস বন্ধে বিপাকে নগরবাসী


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান :


সারাদিন গ্যাস ছিলনা কুমিল্লার নগরসহ জেলার বিভিন্ন স্থানে। গতকাল সোমবার ভোর থেকেই সারাদিন গ্যাস না থাকায় চরম বিপাকে পড়েছে গৃহিনী হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সারাদিন ছিলো রান্নাবান্নাসহ যাবতীয় উৎপাদন কাজ। খাবারের জন্য মানুষের ছিল হাহাকার।
নগরীর কালিয়াজুড়ির বাসিন্দা আশিকুর রহমান আশিক বলেন, গ্যাস না থাকায় সকালের নাস্তা দোকান থেকে কিনে এনে কোন রকম সেরেছি। দুপুরে বাচ্চাদের খিদার কারনে বের হয়ে হোটেলের খাবারও পাচ্ছিনা। বড়রা না খেয়ে থাকলেও বাচ্চাদের নিয়ে চিন্তায় আছি।
কুমিল্লা নগরের নজরুল এভিনিউ সড়কের কিং ফিশার হোটেলের পরিচালক মোস্তাফিজুর রহমান বিপু বলেন, লাইনের গ্যাস না থাকায় সিলিন্ডার দিয়ে কিছু খাবার রান্না করেছি। তা মুহুর্তেই বিক্রি হয়ে যায়। রান্না তৈরীর চেয়ে মানুষের চাপের কারনে সবাইকে খাবার দিতে পারিনি।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট) প্রকৌশলী মর্তুজা রহমান খান বলেন, ভোর থেকেই কুমিল্লা নগরীসহ জেলার কিছু কিছু জায়গায় গ্যাস নেই। জিটিসিল এর কুমিল্লার কুটুম্বপুরে তাদের একটা প্লান্ট আছে সেখানে পিবিএস রেগুলেটার সমস্যার কারনে গ্যাস ট্রান্সমিশন হচ্ছেনা। চট্রগ্রাম থেকে সেখানে লোক আসছে। সেখানে কাজ শেষ করলেই গ্যাস চলে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com