মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ৩

বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছে।

নিহত রনি আক্তার (১৫) উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ১নম্বর ওয়ার্ডের নুরুল হকের মেয়ে এবং একই এলাকার চরআমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে চরআমান উল্যাহ ইউনিয়নে নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, নুরজাহান বেগম (৭০) সোনিয়া আক্তার (১৩) ও তানিয়া আক্তার (৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে নুরুল হক তার পরিবারের লোকজন নিয়ে শুকনো খড়ের গাদা স্থাপন করতে পুকুর পাড়ে লম্বা একটা কাঁচা তুলা গাছ মাটিতে পুঁতার জন্য নিচ থেকে উঠাতে গেলে পাশে থাকা বিদ্যুতের তারের সাথে লেগে যায়। তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি আক্তারসহ ৪জন আহত হয়। আহতদের দ্রুত চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করে। আহত ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

চরজব্বার থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো . জিয়াউল হক জানান, তারা নিজেরা পারিবারিক ভাবে কাজ করেছিল। অসাবধানতা বসত হঠাৎ বিদ্যুৎ লাইনের সাথে লেগে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com