সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝালকাঠিতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝালকাঠিতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় গরীব রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও সিএমএইচ বরিশাল এর আয়োজনে রাজাপুর সরকারি কলেজ প্রাঙ্গনে সোমবার মেডিক্যাল ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অন্তর্গত বরিশাল এরিয়ার ক্যাপ্টেন সানজিদা ইয়াসমীন এর নেতৃত্বে (১৬ আগষ্ট) সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী রোগী দেখেন সিএমএইচ বরিশালের চিকিৎসক মেজর তোফায়েল, মেজর কায়সার, মেজর মাহফুজা। সকল রোগীদের চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামুল্যে ঔষধ বিতরণ করেছে তারা।

দুপুরে মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেন এডিএমএস বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম, সামরিক হাসপাতাল বরিশালের অধিনায়ক এস এম বেলাল উদ্দিন।

সেনাবাহীনির চিকিৎসা পরামর্শ পেয়ে খুশি উপকারভোগীরা। গালুয়া গ্রামের মোনতাজ ব্যাপারী (৫৫) বলেন, “গত বছর আর্মির ওষধ খাইয়া শরীরডা ভালো ঠেকঠি, হেইয়ার লইগ্যা এফিরগো আবার আইছি”। সুক্তাগর থেকে আসা লিলুফা বেগম (৩৫) বলেন, “আমার পোলায় কাইলগো হোনছে এহানে আর্মির ডাক্তার আইবে, সকালেই মুই আইয়া পেরথোম সিরিয়ালে দেহাইছি, ঔষধ দিছে টাকাও নেয়নাই”। সদর উত্তমপুর গ্রামের বারেক ফরাজি বলেন, “করোনার পানে স্বাস্থ্যকেন্দ্রে গেলে ভালো মতো দেহেনা, সেনাবাহিনীরা খুব সুন্দার মতো দেখইখ্যা ওষধ দিছে। আর কইছে ঠিকমতোন ঔষধ খাইলে আর আল্লাহ চাইলে হফালে সুস্থ্য হইয়া যামু”।

এডিএমএস বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে আগষ্ট থেকে নভেম্বর পর্যন্ত বরিশাল এরিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিনামুল্যে গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com