শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের কালকিনিতে পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে গলায় রশি ও হাত-পা বাঁধা অবস্থায় মো. নিজাম সরদার (৪০) নামে এক পল্লীচিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারবাড়ীর পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান সরদারের বড় ছেলে মো. নিজাম সরদার পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, আজ সকালে বাড়ির পাশে একটা বেল গাছের নিচে হাত পা-বাঁধা এবং হাঁটু গেড়ে মাটিতে বসে থাকা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান মসজিদের ইমাম। এ সময় তিনি বেল গাছের সঙ্গে বাঁধা ছিলেন এবং গলায় রশি বাঁধা ছিল। পরে পরিবার এবং পুলিশকে খবর দেওয়া হলে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।

নিজামের পিতা আব্দুর রহমান জানান, নিজাম সরদারের প্রথম স্ত্রী জোসনা বেগম পারিবারিক কলহের জেরে তিন মাস আগে বাড়ি থেকে চলে যান। তিনি ফিরে না আসলে দেড় মাস আগে পাখি আক্তার নামে আরেকজনকে বিয়ে করেন নিজাম সরদার।
এলাকাবাসীর জানান, নিজ গ্রামে পল্লীচিকিৎসা করে জীবিকা নির্বাহ করতেন নিজাম। তবে দীর্ঘদিন যাবৎ ছোট ভাই সোলায়মান সরদারের সঙ্গে তাঁর পারিবারিক কলহ চলে আসছে বলে জানা যায়। সোলায়মানও একজন হারবাল চিকিৎসক বলে জানায় এলাকাবাসী।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। আমাদের অনুসন্ধান চলছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com