বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
মাধবপুরে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ৩

মাধবপুরে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ৩

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মনতলা রেলক্রসিং থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হল শরীয়তপুর জেলার ফালং থানার পূর্ব পাশাবু গ্রামের মৃত আব্দুল সামাদ মাষ্টারের ছেলে বরখাস্ত পুলিশ সদস্য মোঃ জহির মিয়া (৪৫)। চাঁদপুর জেলার মদনা গ্রামের মৃত মিনাগাজীর ছেলে মিন্টু মিয়া(৪০) মাদারীপুর জেলার কালকিনি থানার রামাজুল গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে মোঃ মিজান (২৬) সোমবার দুপুরে মনতলা রেল ক্রসিংয়ে ট্রেন পারাপারের সময় মনতলা ফাঁড়ি পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার ৬শ নগদ টাকা, একটি ওয়াকিটুকি সেট, ২ সেট পুলিশের পোশাক,১ টি প্রাইভেট কার (ঢাকামেট্রো গ ২১-১৩৫৩) ও একটি হ্যা›ন্ড কাপ উদ্ধার করা হয়। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের কাজী রফিকের ছেলে কাজী রাসেল আহমেদ সোমবার দুপুরে মাধবপুর পুবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কাজী রাসেল আহমেদকে লোকাল বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে মনতলা রেলক্রসিংয়ে বেরিকেড দিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ চক্রের গ্রেফতার বরখাস্ত জহির মিয়া নামে একজন পুলিশ সদস্য রয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com