বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ?
জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদ্‌যাপন

জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদ্‌যাপন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

আজ ভয়াল ১৫ আগস্ট বাঙ্গালী জাতির কলঙ্কময় দিন। আজ এই দিনে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীকে। বাংলাদেশ স্বাধীন হবার পিছনে যে ব্যক্তিটির অবদান অপরিসীম, যিনি না থাকলে হয়তো বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ জেলা প্রশাসন বরিশাল যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করছে। আজ ১৫ আগস্ট সকাল সাড়ে ৬ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন। এসময় মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মুক্তিযোদ্ধারা। সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বান্দ রোড বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক নির্মিত বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষে অতিথিরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক বরিশাল মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। আলোচনা সভা শেষে সোনালী ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় করোনায় ক্ষতিগ্রস্থ ২৫০ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে ২ হাজার টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ লক্ষ টাকার বিতরণ করেন অতিথিরা। পাশাপাশি জেলা প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে বরিশাল জেলায় ১১৪ তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ হিসেবে ৫৭ লক্ষ টাকার বিতরণ করেন অতিথিরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে অনলাইন কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অটিস্টিক প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসন এর আয়োজনে কালেক্টরেট জামে মসজিদে জোহরের নামাজের শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com