বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ?
ভূরুঙ্গামারীতে সাংবাদিক মোক্তার হোসেনের দাফন সম্পন্ন

ভূরুঙ্গামারীতে সাংবাদিক মোক্তার হোসেনের দাফন সম্পন্ন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের ভূরুঙ্গামারী প্রতিনিধি মোক্তার হোসেন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। তিনি শনিবার (১৪ আগষ্ট) বিকেলে কুড়িগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহী ——- রাজেউন)। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধকালে মুজিব নগর কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। তিনি দৈনিক আজকের কাগজ, সাপ্তাহিক ধরলা, দৈনিক চাঁদনী বাজার ও কুড়িগ্রাম খবরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রল বিডি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার তিন কন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এক কন্যা চিকিৎসক এবং কনিষ্ঠ পুত্র প্রকৌশলী।

রবিবার (১৫ আগষ্ট) সকালে জানাযার শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com