বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দাবানলে আলজেরিয়ায় ২৫ সেনা নিহত

দাবানলে আলজেরিয়ায় ২৫ সেনা নিহত

ডেস্ক নিউজ:

ভয়াবহ দাবানল আলজেরিয়ায় সাধারণ মানুষকে উদ্ধার করতে গিয়ে ২৫ সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ জনে। খবর ডয়েচ ভেলের।সম্প্রতি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া দাবানলে এত মৃত্যু কোথায় ঘটেনি। আলজেরিয়া কর্তৃপক্ষ বলছে, দাবানলের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ আগস্ট) জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় ভয়াবহ আগুন নেভাতে পৌঁছেছিলেন আলজেরিয়ার সেনারা। আলজেরিয়ার ওই অঞ্চলে উপজাতিরা বাস করে। তাদের উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যায় ২৫ জন। আহত হয় ১১ জন। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সাতজন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তিবোউনি জানান, অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে সেনারা। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশের একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, এখনো পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৪২ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বত ঘেরা এই অঞ্চলে যাওয়া কঠিন। জল অত্যন্ত কম। তারই মধ্যে গ্রামবাসীরা বালতিতে জল ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের ফলে সর্বত্র তাপমাত্রা অনেক বেড়ে গেছে।
প্রধানমন্ত্রীর আশঙ্কা, যেভাবে আগুন ছড়াচ্ছে, তাতে রাজধানী শহরও আক্রান্ত হতে পারে। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউরোপের বহু অঞ্চলে দাবানল হয়েছে। তুরস্কের আগুন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এবার আগুন ছড়াল আফ্রিকাতেও।
ভয়াবহ দাবানলে পুড়েই চলেছে গ্রিস। দেশটির এভিয়া দ্বীপে এখনও জ্বলছে আগুন। দাবানল মোকাবিলায় কয়েকশ’ দমকলকর্মীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ারও একই অবস্থা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। তীব্র বাতাস থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
টানা কয়েক দিনের ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। আগুনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশ। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম এভিয়া দ্বীপের অবস্থা এখন সবচেয়ে খারাপ। বিধ্বস্ত হয়েছে কয়েকশ’ ঘরবাড়ি, রাস্তাঘাট। উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক মানুষ। পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। হাজার হাজার দমকলকর্মীর চেষ্টাতেও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। অগ্নিনির্বাপণকর্মীদের পাশাপাশি বেশ কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার কাজ করছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলেও। তীব্র আগুনের কবলে পড়ে গৃহহীন হাজার হাজার মানুষ। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে পালাচ্ছেন সেখানকার স্থানীয়রা। পুড়ে গেছে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী।
দাউ দাউ করে আগুন জ্বলছে রাশিয়াতেও। অর্ধশতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরো ভয়াবহতার মুখোমুখি হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com