শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ছেলে চুরি করেছে শুনে লজ্জায় বাবার আত্মহত্যা

ছেলে চুরি করেছে শুনে লজ্জায় বাবার আত্মহত্যা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ছেলে চুরি করে জনতার হাতে ধরা পড়ায় লোকলজ্জার ভয়ে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে এক অভিমানী বাবা। ঘটনাটি ঘটেছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে।

জানাগেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে রুবেল (১৭) অপর দুই সহযোগী আশিক (১৮) ও সুমন (১৮) সহ গত শুক্রবার ৬ আগষ্ট রাতে গনাইরকুটি গ্রামের আব্দুল লতিফের একটি সাইকেল চুরি করে। রোববার দুপুরে চুরি করা সাইকেল বিক্রির টাকা ভাগভাগি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হলে চুরির বিষয়টি জানাজানি হয়।

এসময় পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রীজ পাড় বাজারের লোকজন রুবেলকে আটক করে। স্থানীয় জনতা রুবেলকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই এলাকার নির্মানাধীন একটি ব্রীজের কাজে ব্যবহৃত দু’টি চায়না ব্যাটারী ও একটি মর্টার চুরির করেছে বলে জানায়। পরে জনতা তাকে পুলিশে সোপর্দ করে।

অপরদিকে ব্রীজ নির্মাণে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক শামীম রেজা জানান, প্রকল্প এলাকা থেকে মালপত্র খোয়া যাওয়ার তিনি গত ৫ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য সোলায়মান আলী জানান, চুরির অভিযোগে ছেলেকে পুলিশে দেয়ায় লোকলজ্জার ভয়ে রুবেলের বাবা সোনাউল্লাহ অভিমানে ওইদিন রাত ৭ টার দিকে ইঁদুর মারা বিষ সেবন। মুমূর্ষুু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মারা যান। সোমবার সকাল এগারোটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

ওসি আলমগীর হোসেন জানান, জনগন রুবেলকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। সে অপ্রাপ্ত বয়স্ক। তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। রুবেলের বাবা সোনাউল্লাহর মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com