শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা লিখন হত্যার প্রতিবাদে অগ্নিসংযোগ

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা লিখন হত্যার প্রতিবাদে অগ্নিসংযোগ

মো :আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা লিখন হত্যার প্রতিবাদে হত্যাকারিদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

৫ আগষ্ট সন্ধ্যা ৬ টার দিকে গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে নিহত লিখনের জানাযা শেষে ফেরার পথে বিক্ষুব্ধ জনতার একটি অংশ শহরের হর্কাস মার্কেট এলাকায় অভিযুক্তের ফলের দোকানে অগ্নি সংযোগ করে ।
পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে বিক্ষুব্ধ জনতা শহরের সাদুল্যাপুর মোড়ে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভের চেষ্টা করলে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এর আগে গতকাল রাতে আম ক্রয় করাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় গাইবান্ধা সরকারী কলেজে শাখার সাবেক সাধারন সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন কে পিটিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com