শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আত্রাইয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক-২

আত্রাইয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক-২

আত্রাই ‌ন‌ওগাঁ প্রতিনিধিঃ

ন‌ওগাঁর আত্রাই উপজেলার বিশাল ইউনিয়নের ডুবাই গ্ৰামে ডিএসবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় দু’জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ডুবাই নামক এক গ্ৰামের মুদিখানার দোকানে গিয়ে ডিএসবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় নওগাঁ জেলার মহাদেবপুর থানার ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মোনায়েম হোসেন (৩৪) এবং এক‌ই জেলার নওগাঁ সদর থানার পাহাড়পুর (পূর্ব পাড়া) গ্রামের মোঃ আসলাম মণ্ডলের ছেলে মোঃ রতন আলী (৩০) নামে দুই যুবককে আটক করে আত্রাই পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, সোমবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মোঃ আবুল কালাম আজাদের দোকান গিয়ে লকডাউনে খোলা রাখার কারণে ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে ৫০০০হাজার টাকা চাঁদা দাবি করেন এই দুই ভুয়া পুলিশ পরিচয়ধারী ব্যক্তি। এ বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক হলে আত্রাই থানা পুলিশে খবর দিলে সেখানে গিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের কাছে থেকে ০১ টি হাংক মোটর সাইকেল, ০৪টি এন্ডোয়েট মোবাইল, ০৩ টি বাটন মোবাইল, ০১টি চাকু,০১টি পুলিশ স্টিক,০১টি পুলিশ লেখা মানিব্যাগ, ০১টি পুলিশ লেখা চাবির রিং, পুলিশ লেখা আইডি কার্ড এবং ১৫০০ টাকা উদ্ধার করা হয়‌।

আত্রাই থানা কর্মকর্তা আরো বলেন, ভুয়া দুই পুলিশের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং ধৃত দুই প্রতারকদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com