রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গৌরীপুরে চিরকুট লিখে আত্মহত্যা পল্লী চিকিৎসকের

গৌরীপুরে চিরকুট লিখে আত্মহত্যা পল্লী চিকিৎসকের


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে সুনীল চন্দ্র আচার্য (৫৫) নামে এক পল্পীচিকিৎসক গলায় চিরকুট ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি উপজেলার তাঁতকুড়া গ্রামে ঘটেছে। নিহত ব্যক্তি মৃত সুধীর চন্দ্র আচার্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ আগস্ট) ভোর ৪ টায় নিহতের পরিবারের কাছ থেকে খবর পেয়ে ঘরের বারান্দায় লোহার এঙ্গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার গলায় একটি চিরকুট দেখতে পাওয়া যায়, সেখানে লেখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য স্ত্রী দায়ী’। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান- লাশ পোস্ট মর্ডামের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com