বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
পরিচয় মিলেছে গাইবান্ধার পলাশবাড়ীতে গাড়িতে পিষ্ট ৪ জনের

পরিচয় মিলেছে গাইবান্ধার পলাশবাড়ীতে গাড়িতে পিষ্ট ৪ জনের


 মো: আতিকুর রহমান  আতিক, গাইবান্ধা :


পরিচয় মিলেছে কঠোর বিধিনিষেধের মধ্যে  গাইবান্ধার পলাশবাড়ীতে  গাড়িতে পিষ্ট ৪ জনের।

গাইবান্ধার পলাশবাড়ীতে গাড়িতে পিষ্ট হয়ে নিহতদের মধ্যে সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ি গ্রামে, শাহ জালালের বাড়ি রংপুরের হারাগাছের বাংলা বাজার এলাকায়, জিন্টু মিয়া ভোলার নিয়ামুল হকের ছেলে এবং সাম্মি আকতার বগুড়ার শিবগঞ্জের বাবু মিয়ার স্ত্রী।

৩০ জুলাই শুক্রবার রাত ১১টার দিকে এই পরিচয় নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম।

ওসি খাইরুল ইসলাম  জানান, সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি কাভার্ডভ্যান পলাশবাড়ির উত্তর বাসস্ট্যান্ডে পৌঁছলে ধাপেরহাটগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারীসহ দুই চালকের।
এ সময় আহত হন অটোরিকশার আরও তিনজন। তাদের মধ্যে পলাশবাড়ী হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় অপর এক যাত্রীর।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়ার পর সাম্মি আকতার নামে এক নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত বাকি তিনজনের মরদেহ হস্তান্তরের জন্য তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com