মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
সাভারের আশুলিয়ায় ১২ শ’ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সাভারের আশুলিয়ায় ১২ শ’ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় ১২০০ পুরিয়া হেরোইনসহ রাকিবুল ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

জব্দ ১২০০ পুরিয়া (১২ গ্রাম) হেরোইনের দাম এক লাখ বিশ হাজার টাকা বলে জানিয়েছে।মো. রাকিবুল ইসলাম দিনাজপুর জেলার বিরল থানার বস্ত্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তীর আঙ্গুরের বাড়ির ভাড়াটিয়া।

অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল বিসমিল্লাহ হোটেলের সামনে অভিযান চালিয়ে রাকিবুল ইসলামকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি চালিয়ে তার ডান হাতে থাকা সাদা পলিথিনের ভেতর রক্ষিত অবস্থায় ১২শ’ পুরিয়া হেরোইন হাতেনাতে জব্দ করা হয়।এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com