সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রূপগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

রূপগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা


মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি 


নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জোসনা বেগম নামে এক গৃহবধু। গত শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকায় এই ঘটনা ঘটে।রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মারুক অর্ণ জানান, দক্ষিণ মাসাবো এলাকার মালয়েশিয়া প্রবাসী ইউছুফ মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী জোসনা বেগম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ রাত ১০টার দিকে সেই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।নিহতের ভাই মোহন জানান, তার বোনের সঙ্গে প্রায় ৭ বছর পূর্বে ইউসুফের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন ইসরাত (৬) ও আব্দুর রহমান (৩) নামে দুটি সন্তান রয়েছে। তারা উভয় পরিবার নোয়াখালী অঞ্চলের হলেও ইউসুফ ও তার ভাই ফারুক দক্ষিণ মাসাবো এলাকায় এসে বাড়ি করে। ইউসুফ মালয়েশিয়া চলে গেলে জোসনার শ্বাশুড়ি ও ভাসুর ফারুক তাকে বিভিন্ন সময় জ্বালাতন করত। শুক্রবার রাতে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী ইউসুফ জোসনার সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করলে অভিমানে সে আত্মহত্যা করতে পারে বলে আরো জানান ভাই মোহন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com