মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশের প্রথম বিশেষায়িত কমার্স কলেজ

বাংলাদেশের প্রথম বিশেষায়িত কমার্স কলেজ

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি :


আযম খান কমার্স কলেজ বাংলাদেশের প্রথম বিশেষায়িত কমার্স কলেজ। এটি খুলনা শহরের বাবু খান রোডে অবস্থিত।
কলেজটি পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল আজম খানের নামে নামকরণ করা হয়।

এই কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্তর, তিন বছরের বিবিএস (ডিগ্রি পাস) এবং হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স ও ব্যাংকিং এবং মার্কেটিং বিষয়ে চার বছর সম্মান কোর্স চালু আছে। পাশাপাশি ব্যবসায় শিক্ষা অনুষদে ২ বছরের মাস্টার্স কোর্সও চালু আছে। কলেজের উচ্চমাধ্যমিক শাখা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের এবং অনার্স শাখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

আযম খান কমার্স কলেজ ১ নভেম্বর ১৯৫৩ সালে উচ্চমাধ্যমিক কলেজ (রাত্রিকালীন) হিসেবে শুধু বাণিজ্য বিভাগের ছাত্রদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫৪ সালে, ডিগ্রি শাখা (দিবাকালীন) চালু হয়। পরবর্তীকালে, রাত্রীকালীন কোর্স বন্ধ করে দেওয়া হয়। 

১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাণিজ্য শাখায় অনার্স কোর্স চালু করা হয়। ১৯৭২ সালে মাস্টার্স কোর্স চালু করা হয় এবং ২০০৭ সালে অর্থ ও ব্যাংকিং এবং মার্কেটিং এই দুই বিষয়েও অনার্স কোর্স চালু করা হয়। ১৯৭৯  সালে কলেজটি জাতীয়করণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com