শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরিশালে র‌্যাবের অভিযানে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

বরিশালে র‌্যাবের অভিযানে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

বরিশাল নগরী থেকে এক ভুয়া সংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। কোতয়ালি মডেল থানাধীন ধান গবেষণা এলাকার একটি বাসা থেকে মোঃ মাসুদ আলম (২৬) নামর ওই ব্যক্তিকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।

মাসুদ কখনও কখনও নিজকে এসডি টিভির বরিশাল বিভাগ ব্যুরো চিফ আবার কখনও সিকিউরিটি কোম্পানির মালিক পরিচয় দিয়ে আসছিলেন। এছাড়াও সে নিজকে শিল্পপতি পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবৎ সহজ সরল লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয় বিকাশর মাধ্যম অর্থ আত্মসাৎ করে আসছে। র‌্যাবের একটি দায়িত্বশীল ফোর্স শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্র জানায়- কথিত এসডি টিভির চেয়ারম্যান তাফিজ উদ্দিন ওরফে সবুজ শাহী’র প্ররোচনায় ও যোগসাজাশে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক নিয়োগ দেওয়ার নামে মাসুদ আলম প্রচার চালিয়ে আসাসহ আইডিকার্ডও দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়। এসব অভিযাগের ভিত্তিতে শুক্রবার রাতে ধান গবেষণা রোডর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেলের আইডিকার্ড সংবলিত ছবি এবং ম্যাসঞ্জারপ কথোপকথনের ১২ টি স্ক্রিনশট উদ্ধার করা হয়।গ্রেপ্তা‌রের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াসহ সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে। আজ শনিবার দুপুর এক ইমেইল বার্তায় র‌্যাব এই বিষয়টি নিশ্চিত করে জানায়, এই ঘটনায় মাসুদকে বরিশাল কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com