শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরা সদরে ধলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে খুশি ২০টি গৃহহীন পরিবার ।

সাতক্ষীরা সদরে ধলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে খুশি ২০টি গৃহহীন পরিবার ।

মোঃ জাহাঙ্গীর সরদার সাতক্ষীরা সদর প্রতিনিধি:


মুজিববর্ষে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে ধলবাড়িয়া এলাকায় আশ্রায়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন ২০টি পরিবার ঘর পেয়েছেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি জমি ও বাসগৃহ ঘর পেয়ে তাদের মুখে এখন হাসি ফুটেছে। গৃহহীন মানুষগুলো মাথাগোঁজার ঠাঁই পেয়ে আনন্দে আত্মহারা।আগরদাড়ী ইউনিয়নে ধলবাড়িয়া গ্রামে কথা হয় বর্তমানে নতুন ঠিকানায় বসবাসকরা গৃহহীন খাদিজা বেগমের সাথে। তিনি জানান, তার আগে ঘর ছিল না, জমি ছিল না, রাস্তার ধাঁরে খুপড়ি ঘরে বসবাস করতেন। রাতে ঠিকমত ঘুমাতে পারতেন না। এখন ধলবাড়িয়া গ্রামে ২০টি পরিবারের মধ্যে তারাও একটি পরিবার।আগরদাড়ী ইউনিয়নে ধলবাড়িয়া এলাকায় সরজমিনে গেলে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন বাসিন্দা খাদিজা বেগম বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে জমি ও সুন্দর করে ঘর তৈরি দিয়ে আশ্রয় দিয়েছে। আমরা যেন নতুন গ্রাম পেয়েছি। আগে লোকের জায়গায় বসবাস করতাম। এখন প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর পেয়ে আমার ছেলে মেয়ে নিয়ে ভালভাবে জীবন যাপন ও বসবাস করছি। আমি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি।আগরদাড়ী ইউপি সদস্য হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ধলবাড়িয়া এলাকায় ২০টি বাসগৃহ ঘরসহ বিদ্যুৎ সংযোগ, গভীর নলকুপের ব্যবস্থা করে দিয়েছেন সরকার। সরকারি জায়গায় জমিতে এই বাসগৃহ ঘর নির্মাণের কাজ সঠিকভাবে হয়েছে।আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান বলেন, ইউনিয়নে ২০টি বাসগৃহ ঘর হয়েছে। বাসগৃহ ঘর নির্মাণের কাজ ও জমির সমস্যা হয়নি।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক জানিয়েছেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রায়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রথম ধাপে ৩০০টি ও দ্বিতীয় ধাপে ১০০টি মোট ৪০০টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসগৃহ ঘর নির্মাণের বরাদ্দ হয়। ৪০০টি ঘরের মধ্যে ৩৬০টি ঘরের নির্মাণের কাজ হয়েছে। তবে টেকসইভাবে গৃহহীনদের বাসগৃহ ঘর নির্মাণের কাজ করা হয়েছে বলে তিনি জানান।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বপ্নের উপহার গৃহহীনদের জন্য সদর উপজেলায় ৪০০টি বাসগৃহ ঘর বরাদ্দ দিয়েছেন। তার মধ্যে ৩৬০টি ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তবে সঠিকভাবে এসব ঘরের নির্মাণ কাজ হচ্ছে কিনা আমাদের টেকনিক্যাল টিম প্রতিনিয়ত তদারকি করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com