বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খুলে যাচ্ছে পবিত্র হেরেম শরীফসহ মক্কার সকল মসজিদ

খুলে যাচ্ছে পবিত্র হেরেম শরীফসহ মক্কার সকল মসজিদ

পবিত্র নগরী মক্কার মসজিদুল হেরেমসহ ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দীর্ঘ তিন মাস পর রোববার (২১ জুন) ফজর থেকে মুসল্লিদের জন্যে মসজিদের দরজা খুলে যাবে। দেশটির গণমাধ্যম সৌদি গেজেট জানায়, এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদ থেকে কার্পেটগুলো সরিয়ে ফেলা হচ্ছে।

মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।এ বিষয়ে মক্কার আজিজায় অঞ্চলের কেন্দ্রীয় পরিচালক ইব্রাহিম মেইল্লি বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে মসজিদগুলোতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করা হবে।

করোনাভাইরাসজনিত কারণে ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমা বন্ধ রয়েছে। গত ৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেয়া হলেও বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com