বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বোয়ালমারীর সংঘর্ষ প্রিয় বেলজানীতে আর সংঘর্ষ না করার অঙ্গিকার দু’পক্ষের।

বোয়ালমারীর সংঘর্ষ প্রিয় বেলজানীতে আর সংঘর্ষ না করার অঙ্গিকার দু’পক্ষের।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামে দীর্ঘদিন ধরে বিবদমান দু’পক্ষের মধ্যে চলে আসছে সংঘর্ষ-ভাংচুরসহ নানা ধরনের অনাকাঙ্খিত ঘটনা। নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে গত দুই বছরে উভয় পক্ষের মাধ্যমে থানায় ১৪টিরও বেশী মামলা হয়েছে। উভয় গ্রæপে পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছে বেশ কয়েকজন। প্রায় দুই যুগ ধরে চলে আসা এই সংঘর্ষ-হানাহানির অবসান ঘটাতে উভয় পক্ষের নেতৃ স্থানীয়রা সম্মত হয়েছেন বলে জানা গেছে।বিশ্বস্ত সুত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামে উভয় পক্ষের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, তারা আর গ্রামে কোন প্রকার সংঘর্ষ-মারামারিতে যাবে না। আদালতে চলমান মামলাগুলো একে একে তুলে আনা হবে। সুত্র জানায় উভয় পক্ষ নিজ নিজ মামলা নিজ নিজ ব্যবস্থাপনায় তুলে আনতে সম্মত হয়েছে। বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন এর উপস্থিতিতে এবং তাঁর আন্তরিক প্রচেষ্টায় প্রফেসার রেজাউল হক টিটোর আহবানে সাড়া দিয়ে দুই পক্ষের শীর্ষ নেতারা এই শালিশ বৈঠকে অংশ নেন। ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো: সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শালিশ বৈঠকে উপস্থিত ছিলেন শালিশের অন্যতম সমন্বয়কারী খরসূতী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ তারিখ হোসেন টুটুল, প্রফেসার শাহিনুল ইসলাম শাহিন, প্রফেসার আবুল কালাম আজাদ, মেম্বার সবুজ মুন্সি অপর পক্ষে আলহাজ্ব রেজাউল করিম, প্রাক্তন মেম্বার মো: নায়েব আলী, মো: আলাউদ্দীন মাতুব্বর, সার্জেন্ট মো. রেজাউল হকসহ আরও অনেকে। সিদ্ধান্ত অনুযায়ী এ্যাডভোকেট আমিন-উর-রহমান একটি অঙ্গিকারনামা তৈরী করবেন। উক্ত অঙ্গিকারনামায় উভয় পক্ষ স্বাক্ষর করবেন। পরবর্তীতে উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে আমিন-উর-রহমানের মাধ্যমে আদালত থেকে মামলাগুলো প্রত্যাহার করা হবে।জানা গেছে, ‘শান্তিপূর্ণ বেলজানী পুনরুত্থানের’ নেপথ্য কারিগর ছিলেন এক সময়ের মেধাবী ছাত্রী, সফল ব্যবসায়ী বেলজানী গ্রামের ঐতিহ্যবাহী মোল্যা পরিবারের সন্তান শামীমা আক্তার মায়া। গ্রামের সর্বস্তরের মানুষ মায়ার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। সাধারণ গ্রামবাসীর কামনা, দীর্ঘদিনের চলমান হিংসা-বিদ্বেষ-দলাদলি ভ‚লে বেলজানী গ্রামে একটি শান্তিপূর্ণ পরিবেশে একসাথে সকলে মিলে সুন্দর বাসযোগ্য গ্রাম গড়ে উঠুক। আর কোন রক্ত ঝড়া দেখতে চায় না তারা। শান্তির সুবাতাস বয়ে যাক বেলজানী গ্রামের
সর্বত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com