বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ব‌রিশা‌লে ক‌রোনা উপসর্গ নি‌য়ে ৩ জনের মৃত্যু

ব‌রিশা‌লে ক‌রোনা উপসর্গ নি‌য়ে ৩ জনের মৃত্যু

বরিশালে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তালিকায় যোগ হলো আরও ৩ জন। করোনার উপসর্গ নিয়ে গত ছয় ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টা ২০ মিনিটে একজন, ২টা ৫ মিনিটে একজন ও সকাল সাড়ে ৭টায় অন্যজনের মৃত্যু হয়।

তাদের বয়স যথাক্রমে ৩৫, ৫৫ ও ৬৬ বছর। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, দুপুর ২টা ২০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল সদর উপজেলার রায়পাশা এলাকার এক নারী (৩৫)। গত ১৮ জুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।

তিনি বলেন, দুপুর ২টা ৫ মিনিটে মারা যান বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকার এক ব্যক্তি (৫৫)। ওই ব্যক্তি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৪ জুন সকালে হাসপাতালে ভর্তি হন। জ্বর ও শ্বাসকষ্ট ছিল তার। দুপুরে তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় মারা যান বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার এক ব্যক্তি (৬৬)। ওই ব্যক্তিকে তার স্বজনরা ১৭ জুন দুপুরে হাসপাতালে ভর্তি করেছিলেন।

ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১৯ জুন বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com