শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নির্বাসন কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরছেন শ্রীসন্থ! দেখা যেতে পারে রনজি ট্রফিতে

নির্বাসন কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরছেন শ্রীসন্থ! দেখা যেতে পারে রনজি ট্রফিতে

অবশেষে ভাগ্যদেবী সহায় হলেন এস শ্রীসস্থের (S. Sreesanth) প্রতি। কলঙ্কের দাগ মুছে শীঘ্রই বাইশ গজে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটার। সব ঠিক থাকলে আগামী বছর রনজি ট্রফিতেই দেখা যাবে ২০০৭ টি-২০ বিশ্বকাপের নায়ককে। কেরল ক্রিকেট সংস্থার (Kerala Cricket Association ) স্পষ্ট ইঙ্গিত, নিজের ফিটনেস প্রমাণ করতে পারলেই আগামী বছর শ্রীসন্থকে রনজি ট্রফিতে সুযোগ দিতে প্রস্তুত তাঁরা।

২০১৩ সালের আইপিএলে (IPL) ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়েছিল শ্রীসস্থ-সহ তিন ক্রিকেটারের। তারপর দীর্ঘ টানাপোড়েনের পর আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন ২০১১ বিশ্বজয়ী দলের সদস্য শ্রীসস্থ। কিন্তু বিসিসিআই তাঁকে খেলার অনুমতি দেয়নি। ফলে এতকাল বাইশ গজের বাইরেই থাকতে হয়েছে পেসারকে।

পরে অবশ্য শ্রীসন্থের আজীবন নির্বাসনের শাস্তি কমিয়ে সাত বছর করে বোর্ড। যা কিনা আগামী সেপ্টেম্বরেই শেষ হচ্ছে। রনজি ট্রফিতে কেরল ক্রিকেট দলের কোচ টিনু ইয়োহানন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী রনজি ট্রফিতে ৩৭ বছর বয়সি তারকাকে সুযোগ দিতে চান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com