শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কোহালিতে মুগ্ধ প্রতিপক্ষ স্মিথও

কোহালিতে মুগ্ধ প্রতিপক্ষ স্মিথও

বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠ ব্যাটসম্যানের দৌড়ে এখন দুটো নাম প্রায় একসঙ্গে উচ্চারিত হয়। ভারতের বিরাট কোহালি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। কেউ, কেউ যদি স্মিথকে টেস্ট ব্যাটিংয়ের ক্ষেত্রে এগিয়ে রাখেন, তা হলে অনেকেই মনে করেন, তিন ধরনের ক্রিকেট মিলিয়ে সেরা ব্যাটসম্যান কোহালিই।

সেই স্মিথ কী ভাবছেন তাঁর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে? ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন স্মিথ। সেখানে তাঁকে কোহালির দক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে স্মিথের জবাব ছিল, ‘‘বিরাট অদ্ভুত দক্ষতাসম্পন্ন ব্যাটসম্যান।’’ তিন ধরনের ক্রিকেটেই কোহালির ব্যাটিং গড় পঞ্চাশের উপরে। ৮৬ টেস্টে তাঁর রান ৭২৪০, সেঞ্চুরি ২৭। ২৪৮ ওয়ান ডে-তে কোহালি করেছেন ১১,৮৬৭ রান। সেঞ্চুরির সংখ্যা ৪৩।

অনেক ক্রিকেট কিংবদন্তিই মনে করেন, সচিন তেন্ডুলকরের একশো আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন কোহালিই।কোহালি ছাড়াও স্মিথকে প্রশ্ন করা হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে। যার জবাবে অস্ট্রেলীয় ব্যাটসম্যান বলেন, ‘‘ও এক জন কিংবদন্তি। মিস্টার কুল।’’ ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’-কে নিয়েও প্রশ্ন করা হয়। রাহুল দ্রাবিড় সম্পর্কে শ্রদ্ধাশীল স্মিথ বলেন, ‘‘কী দারুণ ভদ্রলোক। এবং, সে রকমই ভাল ক্রিকেটার।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com