শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

গাজীপুরে পুলিশ সদস্যের আত্মহত্যা

গাজীপুরে পুলিশ সদস্যের আত্মহত্যা

গাজীপুরে এক পুলিশ সদস্য গলা কেটে আত্মহত্যা করেছে। বুধবার (১৭ জুন) ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ।জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগর সদর থানার পশ্চিম বিলাসপুর এলাকার আঃ জলিলের ছেলে মো.রবিউল আউয়াল(২২) নিজ বাড়িতে বডি দিয়ে গলা কেটে আত্মহত্যা করে।

তিনি কিশোরগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি করেন।গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।

কয়েক মাস আগে তার ভাই মারা যান, কিছুদিন পর মাও মারা যান। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরে ছুটিতে বাড়ি এসে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com