মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গৌরীপুরে নকল ব্যান্ডরোল ব্যবহারে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার ৩শ টাকা জরিমানা

গৌরীপুরে নকল ব্যান্ডরোল ব্যবহারে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার ৩শ টাকা জরিমানা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুরে নকল ব্যান্ডরোল ব্যবহার ও রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি উৎপাদন ও বিক্রির অভিযোগে, মাক্স না পরায় ও দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে ৫৫হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ জুন) বিকালে উপজেলার শ্যামগঞ্জ বাজারে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান। 
ভ‚মি অফিসের নাজির মোঃ মাহমুদুল করিম আকন্দ জানান, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি বিক্রির অভিযোগে মুদি দোকানদার হারুন-অর-রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ৫টি দোকানে মাক্স ও দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। 
উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান বলেন, নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি বিক্রি করায় ও রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে ১ মুদি দোকানীকে ও মাক্স না পরায় এবং দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় ৫ মুদিদোকানীকে এ জরিমানা করা হয়েছে। জব্দকৃত বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com