শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীর ৭ মামলার আসামি মামুন গ্রেফতার

বোয়ালমারীর ৭ মামলার আসামি মামুন গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ একাধিক মামলার পলাতক আসামি মাহমুদুন নবী মামুনকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের সংঘর্ষ ভাংচুর লুটপাটের একাধিক মামলার আসামি আবুল হাশেম এর ছেলে মাহমুদুন নবী মামুনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সে এলাকায় আধিপত্য বিস্তারে বিভিন্ন সময় উস্কানি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

সংঘর্ষকালীন তার বিরুদ্ধে একাধিকবার প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট এবং একাধিক ব্যক্তিকে মারপিটের অভিযোগ রয়েছে। তার নামে ৭টি মামলা চলমান থাকায় সে বোয়ালমারী পৌর সদরের সরকারি কলেজ রোড সংলগ্ন এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থেকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক কাজী রিপন বৃহস্পতিবার রাত ৩ টায় তাকে গ্রেফতার করে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, মামুন দীর্ঘ দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com