বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে গর্ভবতী মা’দের জন্য বিনামূল্যে সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা

গাজীপুরে গর্ভবতী মা’দের জন্য বিনামূল্যে সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর এরিয়া সদর দফতর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুরে বিনামূল্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী শতাধিক গর্ভবতী নারীকে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।


এ সময় ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. রাজিব হোসেন খান, ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. ফখরুল আলম এবং মেজর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
লে. কর্নেল মো. রাজিব হোসেন খান জানান, স্বাস্থ্যসেবা প্রদানকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, নাড়ির গতি, রক্তচাপ, রক্তশূন্যতা, ওজন, ফিটাল মুভমেন্ট, অক্সিজেন সম্পৃক্ততা এবং ল্যাবে রক্তের গ্রুপ, কমপ্লিট ব্লাড কাউন্ট, কোভিড -১৯ আরটি পিসিআর পরীক্ষা, সুগার পরীক্ষা এবং ইউরিন পরীক্ষা করা হয়। এছাড়াও তাদের প্রয়োজনীয় সহায়ক ও উপহার সামগ্রীর বক্স ম্যাক্সি, হরলিক্স এবং স্যানিটারি প্যাড বিনামূল্যে প্রদান করা হয়।


তিনি আরও জানান, এরিয়া সদর দফতর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৩ জুন মানিকগঞ্জ ও ১৬ জুন নরসিংদীতে একই কর্মসূচির মাধ্যমে যথাক্রমে ৯০ জন ও ৮৪ জন গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। আগামী ২১, ২২, ২৩, ২৮, ২৯ জুন এবং ৫ জুলাই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ঢাকায় একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com