বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ব‌রিশা‌লে ক‌রোনায় আক্রন্ত নারীর সংখ্যা পুরু‌ষের তিন গুন

ব‌রিশা‌লে ক‌রোনায় আক্রন্ত নারীর সংখ্যা পুরু‌ষের তিন গুন

রিশাল জেলায় হাজার ছাড়িয়েছে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা। সর্বশেষ হিসেব অনুযায়ী বরিশাল জেলায় ১ হাজার ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। যার মধ্যে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, র‌্যাব ও পুলিশ সদস্য এবং ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা গত ১২ এপ্রিল প্রথমবারের মতো ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২ মাসের ব্যবধানে এ সংখ্যা হাজারের ওপরে গিয়ে দাঁড়িয়েছে। এরমধ্যে জেলায় ১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছেন। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় মোট শনাক্তদের মধ্যে ২৭৬ জন নারী ও ৭৮১ জন পুরুষ করোনায় আক্রান্ত। যে হিসেবে নারীদের থেকে প্রায় ৩ গুণ বেশি পুরুষের শরীরে করোনা পাওয়া গেছে।

আর মোট শনাক্তদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৫৬ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৮০৯ জন এবং পঞ্চাশোর্ধ ১৯০ জন ব্যক্তি রয়েছেন। যে হিসেবে সব থেকে বেশি আক্রান্ত রোগী সংখ্যা ২০ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে। যা ২০ বছরের নীচের রোগীর থেকে ১৪ গুণের বেশি এবং ৫০ বছরের ঊর্ধ্বের রোগীদের থেকে ৪ গুণের বেশি।এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৮৩৩ জন, সদর উপজেলায় ১৭ জন, বাবুগঞ্জে ৩৭ জন, উজিরপুরে ৩৮ জন, মেহেন্দীগঞ্জে ২২ জন, বাকেরগঞ্জে ৩০ জন, হিজলায় ৮ জন, মুলাদীতে ১৭ জন, বানারীপাড়ায় ২২ জন, আগৈলঝাড়ায় ১২ জন এবং গৌরনদীতে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়।

মোট শনাক্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ১৪ জন মৃত্যুবরণ করেছেন, যারমধ্যে বরিশাল নগরে ৮ জন, মুলাদী উপজেলায় ২ জন, বাবুগঞ্জ উপজেলায় ২জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন এবং গৌরনদী উপজেলায় ১ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গোটা বরিশালেই আক্রান্তের চিত্র কিছুটা এক। এখানে যেমন উপসর্গবিহীন রোগীর সংখ্যা কম, তেমনি তরুণ ও মধ্যবয়স্কদের আক্রান্তের সংখ্যাটাও বেশি। সবার উচিত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com