বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল
পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন কলকাতা নাইট রাইডার্সের মনোজ তেওয়ারি

পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন কলকাতা নাইট রাইডার্সের মনোজ তেওয়ারি

ডেস্ক নিউজ:

খেলার মাঠ থেকে রাজনীতি, সব জায়গায়ই সফল হচ্ছেন মনোজ তেওয়ারি। একসময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সাকিবের সতীর্থ ছিলেন তিনি। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার হলেন মন্ত্রী। পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি। 

হাওড়া শিবপুরে বিজেপি প্রার্থী ডা. রথীন চক্রবর্তীকে ৩০ হাজারের বেশি ভোটে হারান তিনি। ভোটে জিতে একেবারে সরাসরি প্রতিমন্ত্রী হয়ে গেলেন মনোজ। সোমবার তিনি রাজভবনে ক্রীড়াপ্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর আগে জাতীয় দলে খেলা বাংলার আরেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা পশ্চিমবঙ্গের যুব কল্যাণ এবং ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তার ছেড়ে যাওয়া দায়িত্বই মনোজের হাতে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। 

রঞ্জিতে বাংলার হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন মনোজ। জাতীয় দলের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। তবে ভারতের টেস্ট দলে সুযোগ পাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com