মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগের সত্যতা মিলেছে

প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগের সত্যতা মিলেছে

পাবনা প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় মুজিব শতবর্ষে প্রধান মন্ত্রী উপহার গৃহহীনদের ঘর দেয়ার কথা বলে টাকা নেয়ায় আ’লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ নিয়ে উপজেলা আ’লীগের সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত কারণ দর্শানো চিঠি পাঠিয়ে দিয়েছেন করমজা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নুকে।
জানা গেছে উপজেলার করমজা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নুর স্ত্রী মেরিনা আকতার একই গ্রামের ফজরের স্ত্রী মমতাজের নিকট থেকে ঘর দেয়ার কথা বলে তিন মাস আগে ৫ হাজার টাকা নেয়। পরবর্তিতে মমতাজ যখন লটারিতে ঘর পায় তখন খবর পেয়ে ওই নেতার স্ত্রী মমতাজকে বাড়িতে ডেকে নিয়ে আরও ৫০ হাজার টাকা দাবী করে। এতে মমতাজ অপারগতা প্রকাশ করলে ওই নেতার স্ত্রী বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি বাকী ৫০ হাজার টাকা না দাও তবে ঘর দেয়া হবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন ভূক্তভোগী মমতাজ। বিষয়টি নিয়ে জাতীয় অনলাইন পোর্টাল বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ তদন্তে গেলে অভিযোগের সত্যতা খুজে পান। বিষয়টি নিয়ে আরও প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এখনও তদন্ত অব্যহত রয়েছে বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে। এ দিকে গতকাল বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা আ’লীগের দলীয় প্যাডে বিষয়টি নিয়ে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয় ওই নেতার কাছে। তাতে বলা হয় মুজিব শতবর্ষে প্রধান মন্ত্রী উপহার গৃহহীনদের ঘর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ও আর টাকা না দিলে হুমকি ধামকির বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নিকট দেন ভূক্তভোগী। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় তা প্রকাশিত হয়। এতে দলের আদর্শ ও সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে যা বাংলাদেশ আ’লীগের গঠনতন্ত্র ৪৭/৯ এর বিধি অনুযায়ী দলের স্বার্থ, আদর্শ, শৃংখলা তথা গঠণতন্ত্র ও ঘোষণা পত্র পরিপন্থি অপরাধ সংঘঠিত করিয়াছেন বলে প্রতিয়মান হয়েছে। এমতা অবস্থায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আপনার মতামত জানানোর জন্য বলা হল। অপরদিকে ভুক্তভোগী মমতাজ জানান ঘটনার পরের দিন আ”লীগ নেতা আবু দাউদ নান্নুর স্ত্রী মেরিনা আকতার মমতাজের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন এবং তার থেকে নেয়া ৫ হাজার টাকাফেরত পাঠিয়ে দিয়েছে এবং বলেছেন আর কোন টাকা পয়সা দিতে হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com