শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঠাকুরগাঁওয়ে যৌনপীড়নের অভিযোগে প্রতিবেশির বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে যৌনপীড়নের অভিযোগে প্রতিবেশির বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও সদর উপজেলায় আট বছরের শিশুকে যৌনপীড়নের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা হয়েছে।


সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে ওই শিশুর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের থানায় মামলাটি দায়ের করেন।
মামলার একমাত্র আসামি সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ভোপলা গ্রামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি।


মামলার নথির বরাতে ওসি তানভিরুল ইসলাম  বলেন, সোমবার সকালে ওই এলাকার আট বছরের একটি মেয়ে বাড়ির পাশে ফুপুবাড়ি বেড়াতে যায়। সেখান থেকে প্রতিবেশী এক ব্যক্তি তাকে আম দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে তাকে যৌননিপীড়ন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওসি বলেন, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই ব্যক্তি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com