বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ব‌রিশা‌লে দ্বিতীয় পর্যা‌য়ে শুরু হ‌য়ে‌ছে ক‌রোনা টিকার কার্যক্রম

ব‌রিশা‌লে দ্বিতীয় পর্যা‌য়ে শুরু হ‌য়ে‌ছে ক‌রোনা টিকার কার্যক্রম

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশালে করোনা’র দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।
বরিশাল নগরের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে টিকা গ্রহীতাদের টিকা প্রদান করা হচ্ছে।
 সকালে বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে ও দুরত্ব বজায় রেখে মানুষ টিকা গ্রহনের জন্য অপেক্ষা করছে।
তবে নারীদের চেয়ে পুরুষদের ভীড় ছিলো বেশি। অনেকে আবার মোবাইলে ম্যাসেজ না আসার কারনে টিকা নিতে পারেনি। সকাল ৮টা থেকে শুরু হওয়া বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের তিনটি বুথে টিকা দেয়া হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫৫জন নারী পুরুষ টিকা গ্রহন করেছে।
টিকা নিতে এসে ম্যাসেজ না পাওয়ায় ফিরে যেতে হয় নগরের হাসপাতাল রোডের সুব্রত পোদ্দার কে। তিনি বলেন, করোনার প্রথম ডোজের টিকা আমি গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে নিয়েছি। আমি প্রথমেই টিকা পেয়েছিলাম । কিন্তু এবারে আমার মোবাইলে ম্যাসেজ আসেনি। তাই আমি টিকা নিতে পারিনি।
টিকা নিতে আসা অপর আর এক ব্যাক্তি নাম প্রকাশ না করা সর্তে বলেণ, আমি ম্যাসেজ পাইনি। তারপরও কেন্দ্রে এসে খবর নিলাম। কবে নাগাদ পাবো তা বলতে পারেনি এখানকার কেউ।
এবিষয়ে বরিশাল সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিউর রহমান বলেন, করোনার প্রভাব বেশি হওয়ায় আমরা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করছি।
কেন্দ্রে যাতে গ্যাদারিং না হয় সেজন্য আমরা টিকা গ্রহীতাদের ভাগ করে টিকা প্রদান করছি। আস্তে আস্তে সবাই টিকা পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com